বাস বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে মৃত এক - The News Lion

বাস বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে মৃত এক




দি নিউজ লায়ন ;   ডানলপ মোড়ের ব্রিজের তলায় হাওড়া থেকে ব্যারাকপুর গামী একটি বাস বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে বাইকের পিছনে বসে থাকা মহিলা আরোহী অনিন্দিতা ভট্টাচার্যী (৪৯) গুরুতরভাবে আহত হয়। এরপর তাকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 


ওই দম্পতি নিজেদের দমদমের একটি ফ্ল্যাট থেকে পুজো দিয়ে বেলঘড়িয়ার প্রসাদনগরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। দুজনের মাথাতেই হেলমেট ছিল। তারা ডানলপ মোড় এর সিগনালে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে হাওড়া থেকে ব্যারাকপুর গামী একটি বেসরকারি বাস ওভারটেক করতে গিয়ে সজোরে তাদেরকে ডানলপ ব্রিজ এর হাইট বাড়ে ধাক্কা মারে।


 ধাক্কামারার ফলে বাইকের পিছনে বসে থাকা ওই মহিলা আরোহী বাইক থেকে পড়ে যান এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ঘটনাস্থল থেকে ওই বাসের চালক কে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.